সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৮, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়া এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে ৩৭ জন জ্যেষ্ঠ সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

২৭ অক্টোবর অনুষ্ঠিত প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়টি জানানো হয়।

সদস্যপদ স্থগিত হওয়াদের মধ্যে আছেন- নূরুল আমিন প্রভাষ, জায়েদুল আহসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রূপা, অশোক চৌধুরী, আজমল হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ বাদল, জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাশগুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফারাজী আজমল হোসেন, আনিসুর রহমান, এনামুল হক চৌধুরী, নাঈমুল ইসলাম খান, মো. আশরাফ আলী, মোল্লা জালাল, ইখতিয়ার উদ্দিন এবং আবু জাফর সূর্য।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর (পিআইডি)।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় কপ-২৯ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, পিআইডি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় যেসব সাংবাদিক মনে করছেন তাদের প্রতি অবিচার হয়েছে, তারা আবেদন করতে পারেন। যাচাই-বাছাই করে তা দেখা হবে।

গত ৭ নভেম্বর সর্বশেষ ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। এরআগে, ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের ও ৩ নভেম্বর আরো ২৯ জনের কার্ড বাতিল করে পিআইডি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রস্তুত হযরত শাহ মখদুম (রহঃ) ঈদগাহ

অধ্যাপক সাত্তারকে ফুলেল শুভেচ্ছা জানালো মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

রাজশাহীতে অভ্যুত্থানের ১৩ মাস পর মামলা, আসামির তালিকায় ধনী ব্যক্তিরা

রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

রাজশাহী সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

‘গুলিবিদ্ধ অনেকেরই মাথার খুলি ছিল না’

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড করলে শ্রমিকরা বসে থাকবে না, রাজশাহীতে শাজাহান খান