শনিবার , ১১ মে ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আরটিজেএর

প্রতিবেদক
সনি নিউজ
মে ১১, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ-এর সদস্য ও দেশ টিভির সাংবাদিক কাজী শাহেদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ। অবিলম্বে সাইবার নিরাপত্তা আইনে করা মামলা নিঃশর্তে প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আরটিজেএ-এর নির্বাহী কমিটির এক জরুরী সভায় সভাপতি মেহেদী হাসান শ্যামল ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে। টেলিভিশনের একজন সংবাদকর্মী হিসেবে কাজী শাহেদ উক্ত সংবাদে অভিযোগকারীর বক্তব্য এবং সে অনুযায়ী বিভিন্ন পক্ষের বক্তব্য প্রচার করেছেন। উক্ত সংবাদে কাজী শাহেদ নিজস্ব কোনো বক্তব্য প্রচার বা মতামত প্রদান করেননি।

আরটিজেএ-এর প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, টেলিভিশনে প্রচারিত কোনো সংবাদে টিভি রিপোর্টারের নিজস্ব কোনো বক্তব্য প্রচারের সুযোগ থাকেনা । কিন্তু এই প্রক্রিয়ার বাইরে গিয়ে গণমাধ্যম কর্মীদের জন্য বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের ২৯/৩১/৩৫ ধারায় মামলা দায়ের প্রকৃত আইনের অপব্যবহার, যা না করার ব্যাপারে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। দেশের গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপত্তি জানিয়েছে। অবিলম্বে সাইবার আদালতের উক্ত মামলা নিঃশর্তে প্রত্যাহারের জোর দাবী জানানো হয়েছে এবং দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী দেয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন

ধান খেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সৎ ভাইকে কুপিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

মহানগরীতে গরু চোর সাজ্জাদের সম্পত্তি ক্রোক

রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

কাঠগড়ায় কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সাঁওতাল পল্লীর পুকুর রাতের আঁধারে হচ্ছে ভরাট

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ডাকবিভাগের ১৩ কর্মচারীকে ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২

পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২