• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজশাহী জেলা বিএনপির প্রচারণা

প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৫৯

মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজশাহী জেলা বিএনপির প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে প্রচারপত্র বিলি করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় রাজশাহী জেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নগরীর সাগরপাড়া বটতলার মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। পরে নগরীর বিভিন্ন স্থানে জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি করেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্সল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিষ রায় মধু, সাবেক বাগামারা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ডিএম জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জাকিরুল ইসলাম বিকুল, সাবেক দুর্গাপুর পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, সাবেক তাহেরপুর পৌর মেয়র আনম সামসুর রহমান মিন্টু, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮