• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট যুক্ত করা যাবে

sonynews / ৯৪ Time View
Update : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন সাইটটি একের পর এক ফিচার এনে চমকে দিচ্ছে সবাইকে। এতে একদিকে যেমন গ্রাহকদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা বাড়ছে তেমনি বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা।

এবার হোয়াটসঅ্যাপে এসেছে নতুন একটি সুবিধা। ভয়েস নোট যুক্ত করা যাবে এখন স্ট্যাটাসের সঙ্গে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর একটি রিপোর্টে জানা যায় এই ফিচার সম্পর্কে। রিপোর্টটিতে একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে এই নতুন ফিচারটি দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.২১.৫-এ চালু হয়েছে।

ধারণা করা হচ্ছে ভয়েস নোটকে স্ট্যাটাস হিসেবে রাখার উপায়টি প্রায় টেক্সট স্ট্যাটাস আপডেটের মতোই হবে। ভয়েস নোট রেকর্ড করার সুবিধা হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে ‘সেকশন’ এর মধ্যে উপস্থিত রয়েছে। স্ক্রিনশট থেকে আরও জানা গেছে যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভয়েস নোট কে স্ট্যাটাস হিসেবে দেওয়ার সময় তাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে সক্ষম হবেন।

ব্যবহারকারীরা যখনই ভয়েস স্ট্যাটাসে ক্লিক করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে প্লে হবে। আর হোয়াটসঅ্যাপ ভয়েস নোট স্ট্যাটাস এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার দ্বারা সুরক্ষিত থাকবে। রিপোর্টে বলা হয়েছে, ব্যবহারকারীরা ৩০ সেকেন্ডের ভয়েস নোটকে স্ট্যাটাস হিসেবে সেট করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category