Thursday , 16 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মুস্তাফিজকে স্মরণ করল চেন্নাই

প্রতিবেদক
সনি নিউজ
May 16, 2024 2:49 pm

অনলাইন ডেস্ক: জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েক দিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বাংলাদেশি পেসারকে শুভকামনা জানিয়েছে চেন্নাই।

গত ২ মে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে।

এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি। ফিজও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন।

এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে চাই: মেয়র লিটন

নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

কঠোর হাতে দমন করতে সরকারকে উসকানি দিয়েছিলেন ফারজানা রুপা

মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক

দুর্গাপূজার বিসর্জন ঘাটে রাজশাহীর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে নারী শিশু আইনে মামলা

রাজশাহী থেকে ব্যাপক লোক সমাগমের টার্গেট, ৩ জোড়া বিশেষ ট্রেন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন