Saturday , 22 June 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

প্রতিবেদক
সনি নিউজ
June 22, 2024 1:08 pm

স্টাফ রিপোর্টার:রাজশাহী নগরীতে অপহরণের ১১ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় অপহরণকারী যুবক শিহাবুল ইসলামকে (২১) আটক করা হয়েছে।

শিহাবুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
শুক্রবার (২১ জুন) দিনগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এছাড়া ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
অভিযানের পর শনিবার (২২ জুন) দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের এক পর্যায়ে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল শিহাবুল। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীকে মহানগরীর সাগরপাড়া মোড় থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষে থানায় মামলা দায়ের করা হয়।

দায়েরকৃত এই অপহরণ মামলার প্রেক্ষিতে র‍্যাব-৫ এর একটি দল অপহরণকারীকে আটক এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে গতকাল শুক্রবার দিনগত রাতে মহানগরীর বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকা থেকে শিহাবুলকে আটক ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবককে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যুবলীগের সম্মেলনকে ঘিরে নগর জুড়ে শোভা পাচ্ছে নাহানের ব্যানার ও ফেস্টুন

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

চাল চুরির অভিযোগ তোলা দুই যুবদল নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তার মামলা

ঢাকার রাস্তায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, হারানো ঐতিহ্যের সন্ধানে তরুণ প্রজন্ম

চেকের মামলা থেকে রেহাই পেতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ

১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

৪ প্রকৌশল বিশ্ববদ্যিালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ওয়াই-ই-এস এ্যাওয়ার্ড’

রাজশাহী অঞ্চলজুড়ে কর্মসংস্থানের বিপ্লব: বন্ধ মিল চালু করে ছয় মাসে ২ হাজার চাকরি, লক্ষ ১২ হাজার

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি