শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাল চুরির অভিযোগ তোলা দুই যুবদল নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তার মামলা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে খাদ্য বিভাগের ১৪০ বস্তা চাল চুরির অভিযোগ তোলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্গাপুর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেছেন। যদিও গত বুধবার তাকে বদলি করা হয়েছে।

মামলার দুই আসামি হলেন- রেজাউল করিম (৩০) ও সজিব আলী (২৮)। রেজাউলের বাড়ি দুর্গাপুর পৌরসভার পূর্বসিংগা মহল্লায়, সজিবের বাড়ি পশ্চিমসিংগা। রেজাউল দুর্গাপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। সজিবও যুবদলের নেতা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে যুবদলের এ দুই নেতা বিনা অনুমতিতে খাদ্যগুদামে যান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তিনি অনৈতিকভাবে অনেক আয়-রোজগার করেছেন। তাই তাদের দেড় লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে না চাইলে তারা হুমকি দিয়ে চলে যান।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট খাদ্যগুদাম থেকে একটি ট্রলিতে করে ১৪০ বস্তা চাল নিয়ে গিয়ে গুদামের নৈশপ্রহরী শাহজাহান আলমের বাড়িতে ঢোকানো হচ্ছিল। যুবদলের ওই নেতাকর্মীরা বিষয়টি দেখে ভিডিও করে রাখেন। জানাজানি হওয়ায় দ্রুতই ওই চাল আবার সরিয়ে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন তাঁর অফিসের কর্মচারীকে দিয়ে যুবদলের এই নেতাদের ডাকেন। সেখানে ইউএনও তাদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি মামলা করার হুমকি দেন বলে তারা অভিযোগ তোলেন।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে রেজাউল করিম বলেন, ‘গরিব মানুষের ১৪০ বস্তা চাল খাদ্যগুদাম থেকে চুরি করে খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইয়াসিন আলী নৈশপ্রহরী শাহজাহানের সহযোগিতায় তার বাসায় রাখে। রফিকুলের কাছে জানতে চাইলে তিনি ইউএনও স্যারের নাম বলেন। তাঁর নির্দেশেই নাকি এই চাল শাজাহানের বাসায় নিয়ে যাওয়া হয়।’ তিনি অভিযোগ করেন, চাল চুরির প্রতিবাদ করায় ইউএনও তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। ভিডিও ডিলিট করতে তার ফোনও কেড়ে নেওয়া হয়।

এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরদিন বুধবার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে সিরাজগঞ্জের কাজিপুর সংযুক্তিতে মুলাধলীতে বদলি করা হয়েছে। আর নিরাপত্তা প্রহরী শাহজাহান আলম ও বাবুল কুমারকে বগুড়া খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হয়। তবে রফিকুল ইসলাম সেখানে না গিয়ে যুবদল নেতাদের বিরুদ্ধে মামলা করলেন।

যুবদল নেতা রেজাউল করিম ও সজিব আলীর দাবি, ৭ টন চাল চুরির বিষয়টি ভিডিও করে সামনে আনার কারণে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উল্টো সেদিন চাল চুরির বিষয়টি ধামাচাপা দিতে টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে তাদের দাবি।

অভিযোগের বিষয়ে কথা বলতে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার বাদী রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ধরেননি। গত বুধবার তিনি দাবি করেছিলেন, নৈশপ্রহরী শাহজাহান আলমের বাড়িতে কারা চাল নিয়ে গেছে তা তিনি জানেন না। সেই চাল পরে তার বাড়ি থেকে কোথায় নেওয়া হয়েছে সেটিও তিনি জানেন না।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘খাদ্য কর্মকর্তা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এবার দুর্গাপুর খাদ্যগুদামে নিম্নমানের লাল-তামাটে বর্ণের চালও ঢোকানো হয়েছিল। সম্প্রতি গুদামে গিয়ে এই চাল জব্দ করেছেন ইউএনও। ইতোমধ্যে গুদাম থেকে প্রায় ৪০ লাখ টাকার ৮০ মেট্রিক টন নিম্নমানের চাল অপসারণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরবরাহকারীদের সঙ্গে যোগসাজশ করে কম দামে কেনা এই চাল ঢুকিয়েছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে খাদ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাকাবে পুরনো সিন্ডিকেটের আধিপত্যের অভিযোগ; অস্থিরতা বাড়ছে ব্যাংকজুড়ে

জ্বালানি, বিদ্যুৎ ও পানি সীমিত ব্যবহার করুন: প্রধানমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও পানি সীমিত ব্যবহার করুন: প্রধানমন্ত্রী

বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রুয়েটে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

মোহনপুর থানা ও এসিল্যান্ড অফিসে ব্যাপক ভাঙচুর, অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীতে সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যার চেষ্টা, নারী পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

গোদাগাড়ীতে ৩০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

রাজশাহীর পদ্মায় নদীর স্রোতে নিখোঁজ দুই শিশু

প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা!

রাজশাহীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজন-সহ গ্রেফতার ১৪