বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

মাহবুব ইসলাম: চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সদস্যরা এতে অংশ নেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।

আবুল কাসেম বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবিকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে।

তিনি বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

রাজশাহী প্রতিনিধি:

২৭/১১/২৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, আহত সাত শতাধিক

চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কৃষক!

রাজপাড়া থানার পুলিশ কনস্টেবলকে ধরে মুক্তিপণ আদায়ের চেষ্টা: আটক ১

‘মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের’

ঠেলাগাড়ী প্রতীক নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে ১৯ নং ওয়ার্ডে

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সাজসজ্জা

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সাজসজ্জা

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তারেক রহমানের নিন্দা

রাজশাহীতে নিখোঁজের ছয়দিন পর কৃষকের লাশ উদ্ধার

চাঁদা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি: চার পুলিশ প্রত্যাহার