সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক রানার বাবার রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

এমডি আলাউদ্দিনঃ রাজশাহীতে সাংবাদিক রানার বাবা আব্দুল কুদ্দুসের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭মার্চ) বাদ আসর শিরোইল কলোনি ৪ নং গলির শেষ মাথায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত অংশ নেন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি, ব্যবসায়ী, সমাজসেবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা।

প্রসঙ্গত, গত শনিবার ভোর রাতে সেহেরি শেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস।
এসময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৫মার্চ) বাদ জোহর শিরোইল কলোনির বাইতুল মামুর জামে মসজিদ  প্রাঙ্গণে জানাজা শেষে রেলগেট কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল কুদ্দুস রাজশাহী সিটি কর্পোরেশনের টিসিবির ডিলার এবং পরিবহন ব্যাবসায়ী ছিলেন তিনি। এর আগে ইট ভাটা, স’ মিলে কাঠের ব্যাবসা ছাড়াও প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন মরহুম আব্দুল কুদ্দুস।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী