বুধবার , ২৫ জুন ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

প্রতিবেদক
sonynews
জুন ২৫, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ইসরায়েল সম্প্রতি ইরানে চালানো হামলার সময় টার্গেট করে অন্তত ১৪ জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে, যাদের মধ্যে ছিলেন রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলীরা।

ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যোশুয়া জারকা-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়ে একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা।

রাষ্ট্রদূত জারকা দাবি করেন, যদি কোনো পরিকাঠামো বা পারমাণবিক উপকরণ মার্কিন ও ইসরায়েলি বোমাবর্ষণে টিকে থেকেও থাকে এই হত্যাকাণ্ডগুলোর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করা “প্রায় অসম্ভব” হয়ে পড়বে।

তিনি বলেন, এই পুরো দলটিই একসঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় কার্যত ইরানের পারমাণবিক প্রকল্প কয়েক বছর নয় বরং অনেক বছর পিছিয়ে গেছে।

জারকার এই মন্তব্যের একদিন পর মঙ্গলবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, আরেক ইরানি পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদীঘি সাবের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি আগে ১৩ জুনের হামলায় আহত হয়েছিলেন, হামলায় তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হন।

তবে জারকার বক্তব্য সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন, ইরানের হাতে এখনও বিকল্প বিজ্ঞানী রয়েছে, যারা এই ক্ষতিপূরণ দিতে সক্ষম। তাদের মতে, এই হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক কর্মসূচিকে কিছুটা পিছিয়ে দিতে পারে, কিন্তু পুরোপুরি থামাতে পারবে না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, অতপর

“ধর্মকে ঢাল, দানকে ব্যবসা: রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ”

বড় ছেলের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফিরে পেতে বৃদ্ধা মায়ের আকুতি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রথম সন্তান পুত্র, মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিলেন বাবা!

রাজশাহীতে চিকিৎসক অপহরণ: ২ কোটি ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সৌদি আরবে নিহত বাগমারার সাইদুরের মরদেহ দেশে আনতে চান পরিবার

শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

সাংবাদিক সমাজের মর্যাদায় আঘাত, দোষীদের শাস্তির দাবি আরটিজেএ’র