রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জমি দখলের অভিযোগ, মালিককে হত্যার হুমকি—থানায় লিখিত অভিযোগ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১২, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় জোরপূর্বক জমি দখল এবং প্রকৃত মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হামেজ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে দামকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৭০)।

অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দামকুড়া থানার হরিপুর গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে। তার দাবি, হরিপুর মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ১ একর ৮৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অভিযুক্ত হামেজ আলী অবৈধভাবে দখলে রেখে ভোগ করছেন।

তিনি জানান, জমি ফেরত পাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও হামেজ আলী তা প্রত্যাখ্যান করেন এবং উল্টো দুর্ব্যবহার করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের কাছেও জানানো হলে সালিশ বসে, কিন্তু কোনো সমাধান হয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল অভিযুক্ত ব্যক্তি ওই জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। পরদিন ১১ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দিলে হামেজ আলী ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুনরায় জমিতে গেলে প্রাণে হত্যার হুমকি দেন।

জমির তপশিল অনুযায়ী, জেলা রাজশাহী, থানা দামকুড়া, মৌজা হরিপুর, জেএল নং-৪০, খতিয়ান নং-৬৯৯ এবং দাগ নং-৯৫৯-এ উল্লিখিত জমির পরিমাণ ১ একর ৮৫ শতাংশ।

এব্যাপারে অভিযুক্ত হামেজ আলীকে ফোন দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক রানার বাবার রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল

বাবুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাছ গ্রেপ্তার

রুয়েটে চলমান গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার শুরু

রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নতুন সভাপতি আল-আমিন সরকার

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব জোরদারের প্রত্যয়

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০