রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৭, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

২০২৩ এশিয়া কাপের জন্য আফগানিস্তানের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের। এই আসরে আফগানদের নেতৃত্বে থাকবেন হাসমতউল্লাহ শহীদি।

এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।

আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। এই পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় গড়াবে আসরের ফাইনাল।

আফগান স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, শরিফুদ্দিন আশরাফ, ফজল হক ফারুকী, আবদুর রহমান ও এস সাফি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফের বেড়েছে ডিম ছোলা ও পাম তেলের দাম

সৌদি-কাতার-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান

সাবেক শিবির নেতা শাহীন হত্যা নিয়ে প্রত্যক্ষদর্শী বন্ধুর বণ’না’

‘ঢাকায় বিএনপির সমাবেশ সুপারফ্লপে পরিনতি হয়েছে’ মেয়র লিটন

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

ইশরাকের কর্মসূচি ৪৮ ঘণ্টা স্থগিত, ‘সরকারের অবস্থান’ দেখে সিদ্ধান্ত

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

রাজশাহীতে সবজির ভিতর মিল্ল ৪০ লাখ টাকার হেরোইন, গ্রেফতার ১

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় বিএনপি