রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির চলমান হরতালে রাজশাহীতে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৯, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় বিএনপির চলমান হরতালে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া নামকস্থানে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, রাজশাহীতে কর্মরত পুলিশ সার্জেন্ট শহীদুজ্জামান রিপন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে প্রাইভেটকার নিয়ে শশুর বাড়ি লালপুরে আসছিলেন। প্রাইভেটকার বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া নামকস্থানে পৌঁছলে দূর্বৃত্তরা তার পথরোধ করে গাড়ি ভাঙতে শুরু করে। পুলিশ সার্জেন্ট গাড়ি থেকে নেমে আসার সাথে সাথে আগুন দিয়ে জালিয়ে দেওয়া হয়। মূহুতের মধ্যে গাড়িটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে দূর্বৃত্তরা ছিঁটকে পড়ে। পুলিশ সার্জেন্ট শহীদুজ্জামান রিপন চারঘাট উপজেলার সারদা কুঠিপাড়া গ্রামের আবু বক্করের ছেলে বলে জানা গেছে। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।

এ ছাড়া বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা পৌরসভার ছাতারী এলাকায় দূর্বৃত্তরা রাস্তায় টায়ার ও কাঠের খড়ি আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করেন।

পুলিশ সার্জেন্ট শহীদুজ্জামান রিপন বলেন, কিছু বুঝে উঠার আগেই গাড়িতে আক্রমন করে। গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আগুন দিয়ে জালিয়ে দেয়। গাড়ি পুড়ে গেল আমার চোখের সামনে কিছুই করতে পারলাম না।

এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকেটাররা পালিয়ে যায়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র

পরিবেশ বিপর্যয়ের পথে রাজশাহী: প্রাণ-আরএফএল কর্তন করলো শত শত গাছ, ভরাট হলো পুকুর”

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

রাজশাহীতে ৩ ডায়াবেটিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ৩ ডায়াবেটিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

যুবলীগ নেতার সাত ফুট বাই আট ফুট ৭ ঘর, কী হতো এখানে?

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’