শনিবার , ২৯ আগস্ট ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বৃক্ষরোপণের চেয়ে রক্ষা করা কঠিন: ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৯, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: তালগাছ রোপণ করা অত্যন্ত সময়োপযগী। শুধু তালগাছ নয়, অন্যান্য বৃক্ষ ব্যাপকভাবে রোপণ করতে হবে। আর এই গাছ বড় হওয়া পর্যন্ত যত্ন নিতে হবে। তালগাছ রক্ষণাবেক্ষণ করা আরো কঠিন। সেটিকে সঠিকভাবে যত্ন নিতে হবে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু ও জীববৈচিত্র‍্য সুরক্ষায় তালগাছ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, তালগাছ রোপণ করা ও অন্যান্য প্রতিষ্ঠানে রোপণের জন্য বিতরণ করা হচ্ছে। এটা খুবি ভাল উদ্যোগ। আমরা সবাই মিলে বেশি বেশি বৃক্ষরোপণ করব।
মন্ত্রী কারাগারে থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, আমি রাজনীতি করার কারণে দীর্ঘ সময় রাজশাহী কারাগারে ছিলাম। মেয়র থাকাকালে কারাগারে গাছ লাগিয়েছিলাম। সেই গাছ এখন অনেক বড় হয়ে গেছে। সেই গাছে এখন শত শত পাখি আশ্রয় নিচ্ছে। গাছগুলোর ছায়ার নিচে হাজতি ও কয়েদিরা বিশ্রাম করে।
তিনি আরও বলেন, গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। প্রকৃতিকে বাঁচাতে হলে বেশি গাছ রোপণ করতে হবে। আমি সবাইকেই গাছ রোপণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পরে মন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসে একটি তাল গাছ রোপন করেন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলম, সিটি কর্পোরেশনের সচিব

প্রকৃতি ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়।

সর্বশেষ - আইন