Thursday , 3 August 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাঁচ মামলায় ক্ষমা, তবে সু চি গৃহবন্দিই

প্রতিবেদক
সনি নিউজ
August 3, 2023 7:14 pm

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আউং সান সু চি-কে পাঁচটি মামলায় রেহাই দিল জুন্টা সরকার। তবে বন্দিদশা কাটছে না নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রীর। গত সপ্তাহেই নেপিদ-র জেল থেকে সরিয়ে কোনও অজ্ঞাত স্থানে গৃহবন্দি করে রাখা হয়েছে তাঁকে। সেখানেই আপাতত সু চি থাকবেন বলে জুন্টা সূত্রে জানানো হয়েছে।

২০২০-তে নির্বাচনে জিতে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছিল সু চি-র দল। কিন্তু তার কিছু দিন পরেই সেনা অভ্যুত্থান হয় মায়ানমারে। সে বছর ১ ফেব্রুয়ারি সু চি-সহ বহু গণতন্ত্রকামী নেতা-নেত্রীকে বাড়ি থেকে গ্রেফতার করে সেনাবাহিনী। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি-সহ অসংখ্য অভিযোগ আনা হয়। তার পরেই জুন্টা আদালতে ২২টি মামলায় সু চি-কে দোষী সাব্যস্ত করে ৩৩ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

জুন্টা সরকারের মুখপাত্র আজ জানিয়েছেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল সু চি-কে পাঁচটি মামলায় রেহাই দিয়েছে। তার পরেও এখনও ১৭টি মামলায় অভিযুক্ত তিনি। পাঁচটি মামলা প্রত্যাহার করে নেওয়ার ফলে তাঁর সাজার মেয়াদ ছ’বছর কমে গেল। এখন তাঁর মোট কারাদণ্ডের মেয়াদ কমে হল ২৭ বছর। আপাতত ৭৮ বছর বয়সি নেত্রীকে জেল থেকে সরিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জুন্টা মুখপাত্র।

৩ অগস্ট নেপিদ-তে এক বিশাল বুদ্ধমূর্তির উন্মোচন করবেন জুন্টা চেয়ারম্যান মিন আউং লায়িং। সেই উপলক্ষে সাত হাজার বন্দির সাজা কমিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সু চি-ও।

গণঅভ্যুত্থানের পর থেকে প্রায় ২৩ হাজার জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলির দাবি, সেনার হাতে নিহত হয়েছেন ৩ হাজার ৭০০-রও বেশি মানুষ। তবে এই সব অভিযোগ মানতে নারাজ জুন্টা। আমেরিকা-সহ বিভিন্ন পশ্চিমি দেশ মায়ানমারের বিরুদ্ধে অসংখ্য আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। কিন্তু তবু দমন-পীড়নের নীতি থেকে সরছে না তারা। গণঅভ্যুত্থানে ক্ষমতা দখল করার পরে জুন্টা আশ্বাস দিয়েছিল, এ বছর অগস্টে সাধারণ নির্বাচন হবে। কিন্তু গত কাল এক বিবৃতি জারি করে তারা জানিয়েছে, আপাতত কোনও নির্বাচন হচ্ছে না।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ২৮৭৬ টাকা

ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে: ডিএমপি কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৩

বিদ্যুতের প্রিপেইড মিটার, প্রশিক্ষণ ও কেনাকাটা খাতের ৩৬ কোটি টাকা লোপাট

মায়ের বকুনিতে অভিমান, ট্রেনে চড়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের আসফিয়া

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ