মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। থাকতেন নগরের হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে।

আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর। বাবার নাম মৃত আজিম উদ্দিন প্রামানিক। হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় এ বাসা থেকে আমিনুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ থেকে থানায় ফোন করেন। পুলিশ গিয়ে একটি ঘরে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। আমিনুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমানিল্য ছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, গ্রামের বাড়ি আমিনুলের পরিবারের লোকজন এসেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে আমরা কারণ নিশ্চিত হতে পারিনি। এ ব্যাপারে তদন্ত চলছে। পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’
ইফতেখার আলম বিশাল
১১/০২/২৫

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া

ক্ষমতা হারানোর পর তাপস, খোকন ও সালমানের প্রাসাদ কার দখলে?

প্রধান শিক্ষিকার মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক ব্যক্তির দুই বছর কারাদন্ড

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

৫ আগস্টের গণহ*ত্যা*য় রাজশাহীতে আরেকটি মামলা দায়ের

নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি

নগরীর ১৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত