রবিবার , ১৮ জুন ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৮, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে বৃষ্টিতে পানিতে গোসল করতে গিয়ে সাহাবুল নামের এক কলেজ শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছেন । আজ রোববার (১৮ জুন) বিকেল ৫ টার দিকে মহানগরীর হেতমখাঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , সাহাবুল বিকেলে গোসল করতে হেতেমখাঁ এলাকার রাতের মায়া হোষ্টেলের ছাদে গেলে সেখানে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়।

পরে সহপাঠি ও স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মে দিবসে শ্রমিকদের অধিকার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি

রুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

আধুনিক নগর ভবন ও নগর অবকাঠামোর রূপকার মিজানুর রহমান মিনু

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

পবায় চোরাই অটোরিক্সা উদ্ধার; আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

রিপোর্টার নেবে সময় টিভি

রিপোর্টার নেবে সময় টিভি

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত