Tuesday , 1 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ

প্রতিবেদক
sonynews
April 1, 2025 9:17 am

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে ঈদগাহ মাঠে নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। পরে আওয়ামী লীগের কর্মীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ছাত্রদলের সমর্থক সুজাত মণ্ডল (৩০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক তুষার ইমরানসহ (২২) সাব্বির (২৪), মহাসিন (৩০) ও ইয়াজ উদ্দিন (৭০) আহত হয়েছেন।

সোমবার উপজেলার বালিতিতা ইসলামপুর (রামকৃষ্ণপুর) ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

একই এলাকায় লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশের নিজ বাড়িতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায় বলে জানা গেছে। তবে তাকে পাওয়া যায়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের নাম জানা যায়নি।

এ বিষয়ে জানার জন্য লালপুর থানার ওসি নাজমুল হকের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করলেও রিসিভ করেননি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আদালতে কান্নায় ভেঙে পড়লেন বুশরা বিবি

বসুন্ধরা আবাসিকে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, দুই নারী আটক

রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

আরইউজের সভায় বক্তারা ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না

চন্দ্রিমায় ছুরিকাঘাতে ছাত্র হত্যা: পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

আলোচিত ডা. প্রিয়াঙ্কা এবার সংরক্ষিত আসনে বিএনপির প্রার্থী