• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

চন্দ্রিমায় ছুরিকাঘাতে ছাত্র হত্যা: পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫ ১০:৫৭

চন্দ্রিমায় ছুরিকাঘাতে ছাত্র হত্যা: পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চন্দ্রিমা থানাধীন এলাকায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২৪ সালের ২৭ জুলাই সাব্বির (২২) নামের এক ছাত্রকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরদিনই নিহতের পিতা চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তথ্য অনুসারে, এ ঘটনায় মূল অভিযুক্ত মিজানসহ একাধিক ব্যক্তি জড়িত ছিল। ঘটনার পরপরই মিজানসহ আরও একজন আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অন্যান্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পলাতক আসামিদের খুঁজে বের করতে পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে। তারই অংশ হিসেবে গতকাল ১৩ জুন (শুক্রবার) হত্যাকাণ্ডে অন্যতম সহযোগী এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো: বাদশা মিয়াকে (৩৭) আটক করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮