Tuesday , 4 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“জয়পুরহাটে শিক্ষক সাজু বিরুদ্ধে শিশু নির্যাতন মামলায় জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ”

প্রতিবেদক
sonynews
March 4, 2025 7:34 pm

জয়পুরহাট‌ প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির মাওলানা ভাষানী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের পুরুষ আসক্ত শিক্ষক সাজেউল ইসলাম সাজুর জামিন না মঞ্জুর করে জয়পুরহাট জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাকে আজ জেল হাজতে প্রেরণ করেছেন। এই আদালতে গত ২৭ জানুয়ারী ২০২৫ইং তারিখে ১৮/২০২৫ নারী ও শিশু পিটিশন নং মামলা পরবর্তীতে (৫৬/২৫) দায়ের করেন উপজেলার গণেশপুর গ্রামের মৃত ফয়েজ বক্স তালুকদারের পুত্র রফিকুল আলম নান্টু তালুকদার। রফিকুল আলম নান্টু জানান, তার পুত্র ঐ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
বিদ্যালয়ের শিক্ষক সাজেউল ইসলাম সাজু গত ১১ ডিসেম্বর সন্ধায় নান্টুর ছেলেকে বাড়ি পার্শে ডেকে নিয়ে গিয়ে দুই হাত দিয়ে জড়ায়ে ধরে ও গালে কামড় এবং তার গোপনাঙ্গে হাত দেয়। এরপর থেকে ছেলেকে অন্য মনস্ক দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে, সে নান্টুকে এই কথা গুলো জানায়, তার গালে কামড়ের লাল গোলাকার চিহ্নের দাগ দেখতে পায়। তাকে মানসিক ভাবে বিপর্যস্ত দেখে। এ বিষয়ে বিচার চেয়ে ছাত্রের বাবা নান্টু তালুকদার গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছিলেন নির্বাহী কর্মকর্তা। দফায় দফায় সরেজমিনে তদন্ত করেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেস প্রসাদ রায় ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুর রহমান ও উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম। তদন্ত রিপোর্টে নান্টু তালুকদারের অভিযোগের সত্যতা ও বেশ কিছু সুপারিশ সহ প্রেতিবেদন প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেও প্রতিকারের ভরসা না পেয়ে নান্টু তালুকদার জয়পুরহাট জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষক জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে আজ মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই কিশোরকে পিটিয়ে হত্যা

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

ধুনটে অভিভাবকশূন্য ১১ সরকারি দপ্তর, স্থবির কার্যক্রম

রাজশাহী নগরীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারী গ্রেফতার

চাঁদ-এর কথাটি বিচ্ছিন্ন কোন কথা নয়, সেটা তারেক জিয়ার কথা: খায়রুজ্জামান লিটন

কামারগাঁ গুদামে সিন্ডিকেটের ধান বাণিজ্য !

​​​​​​​রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ৮

গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছি: ট্রাম্প

তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া