শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছি: ট্রাম্প

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৬, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ণ

ন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ও ওষুধ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। তারা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা গাজায় পণ্য ও সরবরাহ প্রবেশের অনুমতি দেবে না।

এদিকে শুক্রবার জতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় খাদ্য মজুদ ফুরিয়ে গেছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়- এই সপ্তাহের শুরুতে নেতানিয়াহুর সঙ্গে

তার ফোনালাপে মানবিক সাহায্যের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে কিনা।

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গাজার প্রসঙ্গ এসেছিল এবং আমি বলেছিলাম , ‘‘আমাদের গাজার প্রতি ভালো আচরণ করতে হবে… ওই লোকেরা কষ্ট পাচ্ছে’’। ’

গাজায় সাহায্যের জন্য প্রবেশপথ খোলার বিষয়টি তিনি উত্থাপন করেছেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, ‘আমরা আছি। আমরা এর যত্ন নেব। খাদ্য এবং ওষুধের খুব বড় প্রয়োজন, এবং আমরা বিষয়টি দেখছি।

নেতানিয়াহু কীভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ভালো মনে হয়েছে’।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।

হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ৩৮ দিনে গাজায় নিহত হয়েছেন ২০৬০ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবুল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

পুতিনের ‘অবৈধ দখলকে’ স্বীকৃতি দেবো না: ইউরোপীয় কাউন্সিল

শিবির নেতা নোমানী হত্যা মামলার আসামিকে গুলির পর কোপাল দুর্বৃত্তরা

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ

সমাজসেবা কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা, লোভনীয় প্যাকেজে মহিলা দলে বিশৃঙ্খলা!

রাজশাহীর ৮টি জেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন

ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট

রাজশাহীর ৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’