বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

​​​​​​​রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ৮

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২০, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরীর পবা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন প্রদীপ কুমার সাহা পিংকু(৩৪) ও আবু হেনা মোস্তফা জামান রিপন(৪২) । পিংকু রাজশাহী মহানগরীর পবা থানার মহানন্দাখালী বাবু পাড়ার দীপেন কুমার সাহার ছেলে। সে পবা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামীলীগ কর্মী রিপন বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের বদিউজ্জামান বদির ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ - আইন