Sunday , 24 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ

প্রতিবেদক
sonynews
November 24, 2024 3:42 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। রবিবার ( ২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিযুক্ত করেন।

নবনিযুক্ত রেজিস্ট্রার ইতিমধ্যে তাঁর দায়িত্বে যোগদান করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তাঁর ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শহীদ হবিবুর রহমান হলের হাউজ টিউটর এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির পার্টটাইম শিক্ষক ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে দুইজন সন্ত্রাসীসহ ১৬ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

রাজশাহীতে মেয়র পদে বৈধ প্রার্থী ৪ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এক কাউন্সিলর প্রার্থী

রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাট: ভিডিও

রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে আসামির ১ লাখ ১৭ হাজার টাকা গায়েবের অভিযোগ!

রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায়

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার

রাজশাহীতে ইন্ডিয়ান হাইকমিশনারে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল