স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুর ৩টায় নগরভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান।
এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সদস্য রায়হান মাহমুদ উপস্থিত ছিলেন।

















