বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দলবদলের খেসারত: বহিষ্কারের পথে নেসকোর সিরাজুল

প্রতিবেদক
sonynews
জুলাই ১৭, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সহ-সভাপতি ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত নেসকো শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া সিরাজুল ইসলামকে ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন নেতারা।

বিষয়টি নিশ্চিত করে নেসকো শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মিলন শেখ বলেন, সিরাজুল ইসলামকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এতে আমরা বিব্রত। বিষয়টি আগামী জেনারেল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আলোচনায় উঠবে এবং বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।”

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. কামরুল হায়দার বলেন, রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক দল আমাদের কমিটির অনুমোদন দিয়েছে, যেখানে সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। তবে ৫ আগস্টের পর তিনি যে প্রক্রিয়ায় শ্রমিক লীগ থেকে শ্রমিক দলে যোগ দিয়েছেন, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি মন্তব্য না করে রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

গত ১২ জুলাই রাজশাহী মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে সিরাজুল ইসলামের উপস্থিতি সাড়া ফেলে রাজনৈতিক অঙ্গনে। বিতর্ক আরও চরমে ওঠে যখন সামাজিক মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়ে যেখানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের পেছনে দাঁড়িয়ে রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। অনুষ্ঠানস্থলে সিরাজুল ইসলামের অবস্থান নিয়ে মহানগর শ্রমিক দলের নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ফেসবুকে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

এ ঘটনায় মহানগর ছাত্রদলের নেতারা সরাসরি নেসকো বিভাগ-৩ অফিসে গিয়ে প্রতিবাদ জানান এবং সিরাজুলকে ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন।

সিরাজুল ইসলামের বিরুদ্ধে কেবল রাজনৈতিক অনুপ্রবেশ নয়, রয়েছে গুরুতর প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগও। নেসকো বিভাগ-৩ এর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়,

“তিনি ফোরম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও ক্ষমতার প্রভাবে অতিরিক্ত স্টোর কিপার, মিটার সিলিং এবং ওভারটাইম ক্লেইম করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।”

প্রাথমিক প্রতিক্রিয়ায় নেসকো কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে মিটার সিলিং দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তবে এখনো দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন তিনি।

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন, সিরাজুল ইসলাম একজন ক্ল্যাসিক্যাল উদাহরণ হতে পারেন সেই সব কর্মচারীর, যারা রাজনীতিকে ব্যবহার করেন ব্যক্তিস্বার্থ হাসিলে। আওয়ামী লীগপন্থী হিসেবে দীর্ঘদিন নেসকোতে ক্ষমতার চর্চা করার পর হঠাৎ বিএনপিপন্থী শ্রমিক সংগঠনে সক্রিয় হয়ে ওঠা এবং সাথে সাথে কেন্দ্রীয় নেতার পেছনে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার কৌশল-সবই একটি উদ্দেশ্যপ্রণোদিত অবস্থান বদলের ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, সরকারি অর্থের অপব্যবহার, দায়িত্বে থেকে রাজনীতিক অবস্থান বদল এবং সংগঠনগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি করা-এসবই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।

এ বিষয়ে রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত আমাকে নির্দেশ দিয়েছেন, নেসকো শ্রমিক লীগের নেতা সিরাজুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং কেন্দ্রীয় শ্রমিক দলকে বিষয়টি অবহিত করতে। আমরা ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রতিবিপ্লব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: শিমুল বিশ্বাস

চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

যারা অভ্যুত্থানের একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন: রিজভী

মুনিয়া : বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ

মুনিয়া : বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ

তানোরে চোলাই মদসহ গ্রেপ্তার ২ আদিবাসী

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: নানক

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে অবৈধ বাজারে চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপের নির্দেশ

চন্দ্রিমা থানায় যুবকের মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গঠনে রাজশাহীতে কর্মশালা