রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রুয়েটে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৬, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ উদযাপিত হয়েছে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় রুয়েট ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। কর্মসূচিতে অংশ নেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আয়োজকরা জানান, পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট কীভাবে মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এবং সৃষ্টিশীল ব্যক্তি ও গবেষকদের কাজ কীভাবে সমাজের উন্নয়নে ভূমিকা রাখে—এসব বিষয়ে সচেতনতা বাড়াতেই এ আয়োজন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের অক্টোবরে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালের ২৬ এপ্রিল, যা স্মরণে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে।

রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন