Monday , 14 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
সনি নিউজ
November 14, 2022 7:05 pm
৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় “কৃষিই সমৃদ্ধি” স্লোগানে রবি/ ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি ও শীতকালীন মুগ বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/ ২০২২-২৩ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম।

এসময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুন্জিল, উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজিসহ কৃষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য রবি/ ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার দুইশত দশ জন কৃষকের মাঝে সরিষা, গম, খেসারি, ভুট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, পেঁয়াজ, মুগ ও মসুর বীজ ও রাসায়নিক (ডিএপি ও এমওপি) সার বিনামূল্যে বিতরণ করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

বিএনপি-জামায়াতের কর্মীরা ভোট দিতে যাবে: মনোনয়নপত্র জমাকালে আসাদ

ইঁদুরের বিস্তার

এক জোড়া থেকে বছরে ৩ হাজার ইঁদুরের বিস্তার

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার

রাসিকের প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহী মহাগরীতে ভুয়া মেজর গ্রেফতার

রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

দুর্নীতি করে থাকলে বিচার মাথা পেতে নেব: মতিউরের স্ত্রী লাকী