সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৮, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় পণ্যবাহী ট্রাক, সিএনজি ও অটোর গতিরোধ করে চাঁদাবাজির সময় চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের থেকে নগদ ২ হাজার ১৬০ টাকা ও একটি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। রোববার উপজেলার বানেশ্বর বাজারে মেসার্স রমজান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চাঁদাবাজরা হলো- পুঠিয়া উপজেলার কুটিপাড়ার মৃত ওয়াইজ উদ্দিনের ছেলে শফিউল্লাহ (৫০), নামাজগ্রাম গ্রামের মৃত মহসিন আলী বাচ্চুর ছেলে জাহিদ হাসান (৩৬) ও চারঘাট উপজেলার তাতারপুর এলাকার আব্দুর রাহেদের ছেলে বাবু মন্ডল (৩৯)। সোমবার র‌্যাব-৫ অধিনায় মুনিম ফেরদৌসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ১টার দিকে জনৈক ব্যক্তি মোবাইলে জানায় কয়েক জন চাঁদাবাজ চাঁদার দাবিতে তার পণ্যবাহী মিনি-ট্রাকসহ ড্রাইভারকে বানেশ্বর বাজারে মেসার্স রমজান এন্টারপ্রাইজ দোকানের সামনে আটকে রেখেছে এবং ড্রাইভারকে মারধর করছে। পরে র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং চাঁদাবাজের মূলহোতাসহ তিন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় ও ভুক্তভোগী ড্রাইভারসহ পণ্যবাহী মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পণ্যবাহী গাড়ি/ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় এবং চাঁদা না দিলে ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধা প্রদানের বিষয়টি স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছে বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার

বিপিএলে দল পেলেন মাশরাফী, পেলেন না সাকিব

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

রাজশাহীতে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেসকোতে বিএনপি ব্যানারে ফের ক্ষমতার চর্চা সাবেক আওয়ামীপন্থীদের!

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন আরএমপির নতুন পুলিশ কমিশনার

বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন আরএমপির নতুন পুলিশ কমিশনার

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার গরু জব্দ, ব্যাপারী ও হাট ইজারাদারদের বিক্ষোভ