সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ
৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

অনলাইন ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৯৩ বারের মতো পেছাল। আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত নতুন এ তারিখ ঠিক করেন।

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আহত কিশোরের চিকিৎসায় বাধার দেওয়ার অভিযোগ হাসপাতাল স্টাফের বিরুদ্ধে

সমঝোতার পর রাজশাহীতে ক্লিনিকে অস্ত্রোপচার চালু

দেশকে জাহান্নাম’ মন্তব্যকারী বিচারপতি শপথ ভঙ্গ করেছেন: অ্যাটর্নি জেনারেল

রাজশাহী জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা আত্মসাৎ: ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিস্ফোরক অভিযোগ

স্মার্ট রাজশাহী সিটি বিনির্মাণে ডিজাইন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল

New Colour painting Help You to Paint.

রাবির হলের সাইকেল চুরি, ছাত্রলীগ নেতা বহিষ্কার

বেনাপোলে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, এরপর স্বামীর আত্মহত্যা

The climate crisis won’t get fixed unless big companies