• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

সনি নিউজ / ৫৩ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা
রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রা:বি) অভ্যান্তরে অনলাইন পোর্টাল অফিস ভাড়া দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতারণা ও ব্ল্যাকমেইল করছে একটি চক্র। তবে লোক মুখে শোনা গেলেও ঘটনাটি এবার প্রাকাশ্যে এসেছে। ওই প্রতারক চক্রের তিন সদস্যের নামে পণ্যগ্রাফি ও নারীশিশু নির্যাতন দমন আইনে চন্দ্রিমা থানা ও মতিহার থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুই যুবতী।
এরমধ্যে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় তাসমিরা তাবাস্সুম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি ওই থানার জামালপুর এলাকার সুরুজ মিয়ার মেয়ে। চন্দ্রীমা থানার মামলা নাং- ১৬, তারিখ ২১/০২/২০২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু আইন নির্যাতন (সংশোধনী- ২০০৩, ২০২০) এর ১০ সহ পেনাল কোড ১৪৩/৪৪৮/৫০৬ তৎসহ পর্ণগ্রাফি আইন ২০১২ এর ৮(১/৮(৩)।
মামলার আসামীরা হলো: দূর্গাপুর থানার চককৃষ্ণপুর গ্রামের মোঃ ইব্রাহিম সরদারের ছেলে মোঃ ইমদাদুল হক (৩৯), নগরীর মতিহার থানাধীন কাজলা মৃধাপাড়া এলাকার মোঃ সামশুর রহমান কান্দুর ছেলে রাফিকুর রহমান লালু (৫০), (সে দৈনিক অধিকার পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে থাকে) ও চন্দ্রীমা আবাসিক এলাকার মোঃ সেলিম রেজার ছেলে মোঃ সোহাগ আলী (২০) সহ অজ্ঞাত ৩/৪জন।
তাদের বিরুদ্ধেই মতিহার থানায় অপর মামলাটি দায়ের করেছেন জুলেখা (২৯) নামের এক যুবতী। তিনি মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মোঃ নাসিরুদ্দিনের মেয়ে। মামলা নং-১৯, তারিখ ২২/০২/২০২৩, ধারা- ১০, নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী- ২০২০) তৎসহ ৩২৩/৫০৬ পেলান কোড ১৮৬০।

চন্দ্রিমা থানার ভুক্তভোগী মামলার বরাত দিয়ে জানা যায়, গত (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন তাসমিরা তাবাস্সুম। সে সময় তার প্রতিবেশী আন্টি মোসাঃ খালেদা আক্তার তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকেন। ওই সময় ঘরের দরজা খোলা মাত্র প্রতিবেশী আন্টি তাকে বলেন আমার ছেলে দুর্জয় খান (২৬) তোমাদের বাড়ীতে আছে ? এই কথা বলা মাত্রই প্রতারক ও ব্ল্যাকমেইলার ইমদাদ, লালু ও তার সহযোগী সোহাগ আলী সহ অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি অনুমতি ছাড়াই বাড়ির ভেতর প্রবেশ করে এবং তাবাস্সুমের শয়নকক্ষে আসামিদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন দিয়ে তার শরীর অপ্রস্তুত থাকা অবস্থায় ভিডিও ধারণ করে।

এসময় তারা হুমকী দিয়ে বলে তোমার এই ভিডিও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ছেড়ে দেব। না হলে স্বীকার কর তোমার এবং দুর্জয়ের দুইজনের বিবাহ হয়েছে। বিয়ের কাবিননামা বাবদ ৫ লক্ষ টাকার অপ্রসাঙ্গীক মিথ্যা ও বানোয়াট কথা ক্যামেরার সামনে বলতে বলে।

তাদের কথায় সে রাজি না হলে তারা ভয়-ভীতি প্রদর্শন করে এবং কুপ্রস্তাব দেয়। ভুক্তভোগী তাসমিরা তাবাস্সুম প্রতিবাদ করলে ইমদাদুল হক আমাকে বেশ্যা বলে গালি দেয় এবং হাত ধরে টানাটানি করে।

চলে যাওয়ার সময় তারা ভিডিও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকী দেয়। এরপর (২০ ফেব্রুয়ারী) রাত ৯:৪৪ মিনিটে অনলাইন সংবাদ চলমান নামক অনিবন্ধিত টিভি চ্যানেল পোর্টালে জোরপূর্বক ক্যামেরায় ধারনকৃত ভুক্তভোগী যুবতীর অপ্রস্তুত শরীরের ভিডিও সহ তার কথা এডিট করে তার এবং দুর্জয় ও জুলেখার নামে মানহানীকর সংবাদ প্রচার করে। যাহা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সংবাদে ভুক্তভোগীরা কুকর্ম ও প্রতারনা করে বলে মানহানীকর তথ্য প্রচার করা হয়। যাহা বিভিন্ন- মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পায় তারা। পরে ভূক্তভোগী তাসমিরা তাবাস্সুম বাদী হয়ে চন্দ্রিমা একটি মামলা দায়ের করেন।

অপর দিকে ভুক্তভোগী জুলেখার মামলার বরাত দিয়ে জানা যায়, গত (১০ জানুয়ারী) মতিহার থানাধীন কাজলা রা:বি গেট সংলগ্ন পূর্বপার্শ্বে সিয়ামুন চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের নীচতলায় অবস্থিত (ভাড়া অফিস) সংবাদ চলমান নামক অনলাইন পোর্টালে স্টাফ রিপোর্টার পদে যোগদান করি।

২০ দিন কাজ করার পর আমি বুঝতে পারি এরা চাঁদাবাজ এবং মেয়ে স্টাফদের কুপ্রস্তাব দেয়। আমি ইমদাদের গতিবিধি বুঝতে পেরে চাকুরী থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিলে সে বিভিন্ন ধরনের কুৎসা রটানো শুরু করে। এরপর গত (২ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ওই অফিসে কার্ড জমা দিতে গেলে ইমদাদ আমাকে জড়িয়ে ধরে স্লীলতাহানী করে। আমি রেগে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কিছুক্ষন পর আমার সহকর্মী মোঃ দুর্জয় খান (২৬) অফিসে আসলে তাকে ভয়ভীতি দেখায় এবং প্রতারক এমদাদ ও লালু আমার সাথে তার অনেকদিন সম্পর্ক আছে বলে স্বিকারোক্তি দিতে বলে।

এরপর দুর্জয় খানকে ইমদাদ লোহার রড দিয়ে বাম হাতে আঘাত করে এবং আমাদেরকে হুমকি ধামকি দিয়ে একে অপরের নামে আজেবাজে শিকারোক্তি নেয়। সেই স্বিকারোক্তি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক মহলে জুলেখার নামে কুৎসা রটনা শুরু করে। যার ফলে আমার স্বাভাবিক জীবনে চলাফেরা করা কষ্ট হয়ে পড়েছে। এছাড়াও ইমদাদের সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়তই আমার পিছু নিচ্ছে। এজন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মর্মে জুলেখা মতিহার থানায় মামলা দায়ের করেন।
একাধিক স্থানীয়রা জানায়, উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা:বি) যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চ শিক্ষা নিতে আসেন হাজার হাজার শিক্ষর্থিরা। সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর মতিহার থানাধিন কাজলা রা:বি গেইটের মধ্যে রয়েছে সিয়ামুন চাইনিজ রেষ্টুরেন্ট। সেই রেষ্টুরেন্টের মালিক ঘর ভাড়া দিয়েছেন ইমদাদুল হক নামের এক চিহ্নিত চাঁদাবাদ, প্রতারক ও ভূয়া ম্যাজিস্ট্রেটকে। ঘর ভাড়া নিয়ে সংবাদ চলমান নামের একটি অনলাইন নিউজ পোর্টাল খুলে দীর্ঘ দিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছে তারা।
সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category