মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মঘাতী সিদ্ধান্ত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে মাহফুজ ইসলাম (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মাহফুজ উপজেলার নওপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি এক বছর আগে বিয়ে করেন এবং কৃষক বাবার কাছে দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার আশঙ্কায় তাকে মোটরসাইকেল কিনে দেওয়া হয়নি।

মাহফুজের চাচা রাশেদ জানান, মাহফুজ খুব জেদি স্বভাবের ছিলেন। কয়েকদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার ব্যাপারে চাপ দিচ্ছিলেন, কিন্তু পরিবার রাজি না হওয়ায় তিনি অভিমানে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

we are able to create beautifull and amazing things

সাংবাদিক মামুনের মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে সাংবাদিকদের লিফলেট বিতরণ

দেশ রক্ষার নির্বাচন এবার”- বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে বিএনপির অঙ্গীকার

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নামে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাহফিলে প্রধান বক্তার বয়ানে বাধা, সভাপতিকে জুতা নিক্ষেপ

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তালাইমারীতে মহাসড়ক অবরোধ

রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোজাম্মেলের

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করলেন আব্দুর রাজ্জাক সুজন