শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে তিন অনলাইন জুয়ারি আটক

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৪, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম পৃথক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ১৪ আগস্ট ভোর সোয়া ৪ টার দিকে আরএমপি’র বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো: রাজা হোসেন (৪৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোপালপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো: ইয়ার লতিফ চঞ্চল (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে আরএমপি’র বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নুর আলম জনির ছেলে মো: জিতু (২১)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরএমপির ১২ থানার ওসিকে একযোগে বদলি

নিউমার্কেট এলাকায় ট্রান্সফরমারের আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

তানোরে বিদ্যুতের দু’কর্মকর্তার পালিয়ে রক্ষা  !

রাজশাহীতে কলেজ পড়ুয়া তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল, যুবকের ৬ বছরের কারাদণ্ড

রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল ৪ পরীক্ষার্থী, পাস ৩৮

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিতে হবে: মিনু