বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হাজরাপুকুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ১৩ আগস্ট দুপুর আড়াইটার দিকে চন্দ্রিমা থানা পুলিশ হাজরাপুকুর নিউকলোনী এলাকার শেফালী বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে একই গ্রামের ওয়াদুদ শেখের ছেলে মো: অহিদুল শেখ ওরফে তহিদুল (৩৮) এবং মৃত আ: খালেক শেখের ছেলে মো: রুমন শেখ (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় তহিদুলের দেখানো মতে বসতবাড়ি তল্লাশী করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি রুমন দীর্ঘদিন ধরে তহিদুলের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, আসামি তহিদুলের বিরুদ্ধে শাহমখদুম থানায় ১টি মাদক মামলা এবং রুমন শেখের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৬টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

লক্ষীপুর মৌজায় জমির বায়নামা সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না

নগরীতে ইয়াবা ও গাঁজা মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

নিকৃষ্ট-লোভী-বেইমান ছাড়া কেউ সরকারের সঙ্গী হয়নি: রিজভী

টাইগারদের জয় নিয়ে ‘ঢিলেমি’-র অভিযোগে তোলপাড়

আরএমপি’র নয়া পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের যোগদান

রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

রাজশাহীতে ১১ বছরের স্কুলছাত্রের লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ