Monday , 25 September 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক মামুনের মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
September 25, 2023 11:38 am

নিজস্ব প্রতিবেদক: দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টাkয় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা দায়ের করা হয়েছে সেটি দেশ এবং দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তাই এরই মধ্যে দেশের সর্বমহল থেকে এ আইনটি বাতিলের দাবি উঠেছে।

বক্তারা আরও বলেন, আব্দুল্লাহ আল মামুন সাংবাদিক হিসেবে বাংলাদেশে পরিচিত মুখ। ঠাঁকুরগাঁও-২ আসনের এমপির হয়ে মামলা করেছেন তার একজন সমর্থক। কোনো সাংবাদিক ভুল কোনো সংবাদ প্রকাশ করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগের ব্যবস্থা রয়েছে। সেটি না করে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কালা আইনে মামলা করা হয়েছে। এটা সাংবাদিকতার ক্ষেত্রে হুমকি। যা দেশ ও জাতির জন্যও শুভকর নয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক জামাত খানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, পরিবেশবাদী আন্দোলনের নেত্রী সেলিনা বেগম, আবু তাহের খোকন প্রমুখ।

এর আগে গত ২৩ জুলাই দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে, বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে গত ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের সমর্থক প্রভাত শাহা বালিয়াডাঙ্গী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে গাঁজা খোর আটক : ১৫ দিনের জেল

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

রাবিতে আন্দোলনের অবসান, রাকসু নির্বাচন ঘিরে শঙ্কা কেটে গেল

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উৎসবে মাতলো পুরো এলাকা

পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার

হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ফয়সালকেও সেভাবেই গুলি করা হোক—চাচি মিনারা বেগম