বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গাঁজা খোর আটক : ১৫ দিনের জেল

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা রাখার অপরাধে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার মো: মিন্টুর ছেলে মো: আজিজুল ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আজিজুলকে গাঁজা রাখার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন