• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪৫

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হল ও মসজিদে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ফেরদৌস রহমান ফরিদ (২২) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ফেরদৌস রহমান ফরিদ ময়মনসিংহ জেলার ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের মজিবর রহমানের ছেলে। তিনি রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র। ঘটনার পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। তাকে মতিহার থানার করা মামলায় বিকেলে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি রাবির শহীদ আমির আলী হলের মুক্তমঞ্চ, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, মাদার বখশ হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল, শেরে বাংলা একে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও শেলফে পবিত্র কোরআন পোড়ানো অবস্থায় পাওয়া যায়। কোরআনের এমন অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় মামলা করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮