শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৮:২২ পূর্বাহ্ণ
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়  ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট খাদেমুল ইসলাম তোতা (৪০) কে গ্রেফতার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহিশালবাড়ী ফকিরাপাড়া গ্রামের মাসগার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পদ্মানদীর ওপার থেকে আসা হেরোইনের বড় চালান মহিশালবাড়ী এলাকায় ক্রয়-বিক্রয় হবে।

এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালকের নেতৃত্বে আমরা মহিশালবাড়ী এলাকায় কৌশলে অবস্থান করি। এক পর্যায়ে রাত সোয়া ২ টার দিকে মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতার বাসায় তল্লাসী চালিয়ে খাটের তোষকের নিচে কালো বাজারের ব্যাগে রাখা ১০০ গ্রামের পলেথিনে মোড়ানো ১০ টি প্যাক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ কেজি। সেই সময় মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার আরো জানান, সে বড় মাপের মাদক ব্যবসায়ী । দীর্ঘদিন থেকে এই পেশার সাথে জড়িত। এর আগে সে হেরোইনের ২ কেজির চালান নিয়ে ধরা পড়েছিলো। আটকৃতর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন