বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৫, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদকদ্র্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে ২৫০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: ইনতাজ আলী (২৮), মো: জয় (৩২) ও মোসা: তসলিমা খাতুন তসলি (৪৭)। ইনতাজ আলী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড়ের মৃত মনসুর আলীর ছেলে, জয় একই এলাকার সুশান্তের ছেলে ও তসলিমা বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নদীর ধারের মো: রবিউল ইসলাম রবির স্ত্রী ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত সোয়া ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকায় তিন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: ইনতাজ আলী জয়কে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় আসামি শিমুল পালিয়ে যায়।

এর আগে এসআই মো: মিজানুর রহমান ও তার টিম বিকাল ৪:৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নীদরধার এলাকা হতে আসামি মোসা: তসলিমা খাতুন তসলিকে তার বাড়ি হতে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। আসামি তসলিমার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১১ টি মাদকের মামলা রয়েছে।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানা ও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

রাজশাহীর ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি হাবীবা

Philosophical debates arisen.

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত লোহা গড়ায় ঈদ পূর্ণমিলনী ও নির্বাচন প্রচারণা অনুষ্ঠিত

রাজশাহীর আকাশে মার্কিন কালো শকুন

A Nomad’s Guide To Exploring Java

রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত