মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

প্রতিবেদক
sonynews
মার্চ ৩১, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ শাপলা খাতুন (২৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তার স্বামী ও সহযোগী মোঃ রাসেল আলী (৩২)।


পুলিশ সূত্রে জানা যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ আলীর নেতৃত্বে এসআই মোঃ নাসিম উদ্দিন, এসআই মোঃ দাউদ উজ জামান আকাশসহ সঙ্গীয় ফোর্স চারঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ ডিউটিতে ছিলেন। রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বালুদিয়ার গ্রামে জনৈক ব্যক্তির বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে দুই ব্যক্তি।
​খবর পেয়ে ডিবি পুলিশের দলটি রাত ১১:৩০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আসামিরা। এসময় নারী কনস্টেবল নারী কনেস্টেবল এর সহায়তায় শাপলা খাতুনকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী রাসেল আলী দৌড়ে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃত শাপলা খাতুনের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার কোচড় থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা ডিজিটাল মেশিনে পরিমাপ করে দেখা যায় এর মোট ওজন ১৫০ গ্রাম।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
​এ বিষয়ে এসআই মোঃ নাসিম উদ্দিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বারের নির্বাচনে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা দাবি

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

বিশ্ব ইজতেমার প্রস্তুতি ৩৫ ভাগ সম্পন্ন

আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

মাছ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!