বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২৬, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ে ভারতীয় ভিসা করতে এসে আপ্পা সাইদ নামের এক ভূয়া সেনাবাহিনীর মেজর জেনারেলকে আটক করা হয়েছে। সে যশোর জেলার কতোয়ালী এলাকার সাইদ আব্দুল ওলি’র ছেলে। এসময় তিনি নিজেকে সেনাবাহিনীর ভূয়া মেজর জেনারেল পরিচয় দিয়ে কথা বলেন।

পরে ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে, সে আইডি কার্ডসহ সংশ্লিষ্ট সব ধরনের কাগজ দেখাতে ব্যর্থ হন। বিষয়টি সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমারকে জানালে তিনি পুলিশ ডেকে ভূয়া সেনাবাহিনীর মেজর জেনারেলকে সোপর্দ করার নির্দেশ দেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত আপ্পা সাইদ জানান, তিনি ভারতে গিয়ে তারপর সেখান থেকে বিদেশে যাবেন বলে, চট্টগ্রামের এক ব্যাক্তি’র হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। পরে অজ্ঞাত ওই ব্যাক্তি আজ সকালে তাকে যশোর থেকে রাজশাহী নিয়ে আসেন। এর আগেও তিনি দু’বার ভারতে গিয়েছিলেন। তিনি পেশার একজন কাপড় ব্যবসায়ী। তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয় দেন নি বলে দাবি করেন।

রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার জানান, আজ সকালে আপ্পা সাইদ নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয়ে ফোন দিয়ে ভারতীয় ভিসা করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। এ সময় সাইদকে পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় হাই কমিশনার কার্যালয়ে দেখা করতে বলেন তিনি। সেখানে তার কথা বার্তায় সন্দেহ হলে, তাকে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও আপ্পা সাইদ চট্টগ্রাম ও ঢাকা ভিসা সেন্টার থেকে ভারতীয় ভিসা করে নিয়েছিলেন।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোওয়ার্দী জানান, ভারতীয় সহকারী হাই কমিশনারের দফতর থেকে সাইদ নামের এক ব্যাক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

১৯ নং ওয়ার্ডে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী লিটন

ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে কেন এত আলোচনা?

ছোবলের পর জীবন্ত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

মতিহারে মাটি খুঁড়ে রকেট লাঞ্চার উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট

রাজশাহীতে ৭২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি, বিএনপি নেতা চাঁদের