Sunday , 8 June 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বোয়ালিয়ায় ১০ লাখ টাকা ছিনতাই মামলায় তৃতীয় আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
June 8, 2025 5:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের এক ম্যানেজারকে আঘাত করে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ অনিক ইসলাম (২৬)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গতকাল ৭ জুন সন্ধ্যা ৬টায় বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় মোট তিনজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় ব্যবসায়ী বিপুল ঘোষের ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক ১৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। দুইজন মোটরসাইকেল আরোহী তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা ১০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন বোয়ালিয়া থানায় মামলা দায়ের হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ৫৮ বোতল ফেনসিডিল-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব

তিস্তার পানিবণ্টন নিয়ে দিল্লি-ঢাকা বৈঠকের সুপারিশ

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা: গ্রেপ্তার ১৪৮০

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন

ইউক্রেনের জন্য আরও ১২ বিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাজশাহীতে বিদেশি নাগরিককে বাংলাদেশি বানিয়ে জমি দখলের চেষ্টা: তদন্তে নির্বাচন কমিশন

​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ

হামলার ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্ত দাবি ইউসুফ আলী সনির

বৃহত্তর পাবনা জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত