সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৫৮ বোতল ফেনসিডিল-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৩, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ রাজশাহী মহানগরীতে ৫৮ বোতল ফেনসিডিল-সহ
মোঃ মেহেদী হাসান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার বাঘা থানাধীন খাগড়াবাড়ীয়া গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।

গতকাল রবিবার ১২ মার্চ বিকেল ৫টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসত বাড়ি থেকে ৫৮ বোতল ফেনসিডিল জব্দ করে ডিবির অভিযানিক দল।
আরএমপি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান,  গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো: আরিফুল ইসলাম, এসআই  নাদিম উদ্দীন ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন  ছোটবনগ্রামে মাদক ব্যবসায়ী মেহেদীর বাড়িতে ফেনসিডিল রয়েছে। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় মেহেদীকে তার বাড়ি থেকে আটক করে এবং তল্লাশি চালিয়ে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো বিক্রয়ের জন্য সে তার কাছে রেখেছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত

বৈকালী সংঘের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজশাহীতে ১৬৮তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

আন্ত: আইন লঙ্ঘন: শূন্যরেখায় বৈদ্যুতিক পিলারে সার্চলাইট বসালো বিএসএফ

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

আরইউজে’র নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও স্বপন সম্পাদক নির্বাচিত

স্বামীর সাথে খারাপ ব্যবহার, বাসচালককে পিটিয়ে আহত করার অভিযোগ এএসপির বিরুদ্ধে

মিতু হত্যা মামলায় বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র