শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইউক্রেনের জন্য আরও ১২ বিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সিনেট একটি স্বল্পমেয়াদি সরকারি তহবিল বিল পাস হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনকে ১২ দশমিক ৩ বিলিয়ন ডলারের সহায়তা দেবে দেশটি। এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অর্থ সহায়তা অব্যাহত রাখার কথা জানায় বাইডেন প্রশাসন। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ৭২-২৫ ভোটে মার্কিন সিনেটে বিলটি পাস হয়েছে। ধারণা করা হচ্ছে বিলটি চূড়ান্তভাবে পাস হওয়ার জন্য জো বাইডেনের কাছে যাওয়ার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হবে।

এই বিলের মাধ্যমে ইউক্রেনে তিন দশমিক সাত বিলিয়ন ডলারের অস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই সহায়তা।

মে মাসে কংগ্রেস ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করেছে। এই বছরের শুরুতে কিয়েভকে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসন মূলত মানবিক ও সামরিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অর্থ বিতরণ করছে।

এদিকে ইউক্রেনের অধিকৃত জাপোরঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি আশ্রয় শিবিরকে লক্ষ্য করে এ হামলা বলে দাবি করেছেন জাপোরিঝিয়া আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার স্টারুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

রাজশাহী নগরীতে এন্টি টেররিজম পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে নিখোঁজ, পরে উদ্ধার হলো মৃতদেহ

কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

রাসিক মেয়রের পক্ষ থেকে গরীব, দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

আমার নামের সঙ্গে ‘দেশনায়ক’ ‘রাষ্ট্রনায়ক’ ব্যবহার করবেন না, তারেক রহমান

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?