শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৮, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্যতায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী’র এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।’

তারেক রহমান লেখেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনুস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রধান উপদেষ্টার সৌজন্যতায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ‘হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনুস এর বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে হাসানের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ইফতার বিতরণ

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন

রাজশাহীতে বিদেশি নাগরিককে বাংলাদেশি বানিয়ে জমি দখলের চেষ্টা: তদন্তে নির্বাচন কমিশন

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার: গ্রেফতার ২

এক টিকিটে ভ্রমণ করুন কলকাতার ২১টি স্থান, দেখুন কি সুবিধা পাবেন এই টিকিটে

গাজিপুরে প্রতি শুক্রবার ১০ থেকে ১২টি ঘোড়া জবাই হয়! বিক্রি হয় ৩০০ টাকা কেজি