বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু ও রবু শেঠ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৪, ২০২৩ ১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ কবিকুঞ্জ পদক ২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতা ও ছোটকাগজ সম্পাদনার জন্য এ পদক প্রদান করা হবে। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য কবি গোলাম কিবরিয়া পিনু ও ছোটকাগজ সম্পাদনায় পুনশ্চ সম্পাদক রবু শেঠ এ পদকে ভূষিত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার আনুষ্ঠানিকভাবে পদকজয়ীদের নাম ঘোষণা করেন।

কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, আগামী ১৩ ও ১৪ অক্টোবর রাজশাহীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলায় পদকপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে উত্তরীয়, শংসাপত্র, অর্থমূল্য ও পদক তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কবি গোলাম কিবরিয়া পিনু ১৯৫৬ সালের ৩০ মার্চ গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ, ছড়া ও গবেষণামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাঁর প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে এখন সাইরেন বাজানোর সময় (১৯৮৪), সোনামুখ স্বাধীনতা (১৯৮৯), পোট্রেট কবিতা (১৯৯০), সূর্য পুড়ে গেল (১৯৯৫), কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (১৯৯৭), আমরা জোংরাখোটা (২০০১) উল্লেখযোগ্য।

কবি ও সম্পাদক রবু শেঠের জন্ম ১৯৮২ সালের ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলায়। বর্তমান বসবাস নওগাঁয়। ২০০০ সাল থেকে সম্পাদনা করছেন ছোটকাগজ পুনশ্চ। এ পর্যন্ত তার প্রকাশিত কবিতার বই: নিসর্গের ঢোল (২০০৮), ঈশ্বরের ক্যামেরা (২০১৪) ও তেজপাতার অরণ্যে (২০১৬)।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

জ্বালানি তেলের উৎপাদন দৈনিক ১০ লাখ ব্যারেল কমাচ্ছে ওপেক

শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

শহর রক্ষা বাঁধ দখলমুক্ত করতে জেলা প্রশাসন-পাউবোর অভিযান

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

শহীদ কাজী আরেফসহ ৫ নেতা হত্যা দিবসের স্মরণে রাজশাহীতে জাসদের শোকসভা অনুষ্ঠিত

The meteoric rise of AMTD Digital’s shares has been likened been likened

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার