Monday , 3 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জ্বালানি তেলের উৎপাদন দৈনিক ১০ লাখ ব্যারেল কমাচ্ছে ওপেক

প্রতিবেদক
sonynews
October 3, 2022 3:19 pm

জ্বালানি তেলের উৎপাদন কমাতে যাচ্ছে ওপেক প্লাস। বিশ্বে তেল রপ্তানিকারকদের এই বড় সংস্থাটি দৈনিক ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। তাছাড়া স্বেচ্ছায় এর সদস্য দেশগুলো উৎপাদন আরও কমাতে পারে। ওপেক যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা ২০২০ সালের পর সর্বোচ্চ। সোমবার (৩ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এ বিষয়ে ৫ অক্টোবর বৈঠকে বসবে ওপেক। তেলের দামে পতন ও বাজারে বিদ্যমান অস্থিতিশীলতার কারণেই সংস্থাটি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এর আগে ওপেক প্লাস ও তার মিত্ররা জ্বালানি তেলের উৎপাদন বাড়াতে অস্বীকৃতি জানায়। যদিও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সর্বোচ্চ ভোক্তাদেশগুলো বিশ্ববাজারে দাম কমানোর লক্ষ্যে তেলের উৎপাদন বাড়ানো আহ্বান জানিয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে ১২০ ডলারের ওপরে উঠে যায়। যদিও তা এখন কমে ৯০ ডলারের নিচে নেমে এসেছে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারগুলো সুদের হার বাড়িয়েছে ব্যাপকভাবে। এতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তীব্র হয়েছে। কমেছে তেলের চাহিদা।

তাছাড়া বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দামও বেড়ে ২০ বছরের মধ্যে শক্তিশালী হয়েছে। এতে অনেক দেশের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায়ও জ্বালানি তেলের চাহিদা কমে গেছে।

২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পরও ওপেক প্লাস একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। সে সময় সংস্থাটি উৎপাদন কমায় দৈনিক এক কোটি ব্যারেল।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাজশাহীতে বিপাকে ৫ শতাধিক রেলযাত্রী

রাজশাহীতে ছিনতাইকারী সিহাব গ্রেফতার: মোটরসাইকেল জব্দ

রাজশাহীর চারঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা: ভিডিও

রাজশাহী নগরীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আইসিইউতে

পূজা মণ্ডপে পুরোহিতের মৃত্যু

মোটরসাইকেল আরোহীকে গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা, অবশেষে!

চার্জশীটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে টিটিসির অধ্যক্ষ এমদাদুল

নগরীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: মোটর সাইকেল জব্দ

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে পেটালেন আ.লীগ নেতা