Friday , 30 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আইসিইউতে

প্রতিবেদক
sonynews
January 30, 2026 4:34 pm

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় তার স্বামীকে ড্যামফিক্স পান করা অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে হড়গ্রাম বাজারের অলেম্পিয়া মিষ্টির কারখানার সামনে একটি ভবনের ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রওশন আরা (৩৫) এবং তার স্বামীর নাম কামাল হোসেন। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে এ ঘটনায় পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করেনি।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রওশন আরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর অবস্থায় তার স্বামী কামাল হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, কামাল হোসেনের মুখে ড্যামফিক্সের গন্ধ পাওয়া গেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা—এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ তদন্ত শেষে প্রকৃত কারণ জানাতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা।

বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির

রাজশাহীতে প্রশিক্ষক মুন্নী আকতারের বিরুদ্ধে হাজিরা জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষ শফিকুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর উপহারের মালামাল চুরি, আ.লীগের সাবেক নেতা কারাগারে

সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে অন্তঃজেলা ট্রাক ছিনতাইকারি চক্রের বিরুদ্ধে এলাকাবাসির গণপিটিশন