সোমবার , ৮ জুন ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

প্রতিবেদক
sonynews
জুন ৮, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার মৌলভী বুধপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত (৮ জুন) রাত ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে।

র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিপিএসসি, র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গুলিগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা পতিত সরকার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল

রাজশাহীতে শিশু ধর্ষণের চেষ্টায় লম্পট ফয়সাল গ্রেফতার

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর নিহত

শারীরিক প্রতিবন্ধী রাবি শিক্ষার্থীকে ব্যাটারিচালিত স্কুটি দিল ইউনিভার্সেল অ্যামিটি ফাউন্ডেশন

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা

ডাকাতদের কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান”

ফ্যাসিবাদ কী? ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য কেমন ছিল?