Monday , 10 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডাকাতদের কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

প্রতিবেদক
sonynews
March 10, 2025 11:38 am

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে ডাকাতির শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর রাজশাহীর কয়েকজন নেতা। অস্ত্রের মুখে তাদের কাছ পৌনে এক লাখ টাকা, মোবাইল লুট নেয় ডাকাতরা। রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াত নেতা ড. মো. ওবায়দুল্লাহ।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। তাদের যানটি ঝাঔল এলাকায় পৌঁছালে ডাকাত দল ঢিল ছুঁড়ে। এ সময় শব্দ শুনে মাইক্রোবাসের চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করায়। মুহূর্তেই ৭ থেকে ৮ জনের ডাকাতের দল দেশীয় অস্ত্র নিয়ে যানটির যাত্রীদের ওপর হামলা চালায়। মাইক্রোবাসের সবাইকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে যায়।

ওই যানটিতে থাকা জামায়াত নেতারা হলেন, ড. ওবায়দুল্লাহ, ফারুক মোহাম্মদ ইসমাইল আলম, গোলাম মোস্তফা, আব্দুল আজিজ ও শওকত আলী।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ

রসদ সরবরাহে ব্যর্থ, উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কার চালকের মৃত্যু

২৯ দিনেই শিশু ধর্ষণ মামলার রায় দেশের ইতিহাসে প্রথম। আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার অপসারণের দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

ভোটের মাঠে নেমেছে র‍্যাব, দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে তল্লাশি

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

In particular, the garbled words of lorem ipsum bear

রাজশাহীতে মাইক্রোবাস ও জিপচালকদের সংগঠন রেজিস্ট্রেশনের পথে