রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রসদ সরবরাহে ব্যর্থ, উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৩:৫৭ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার চলমান ‘সামরিক অভিযানে’ দেশটির সেনা বাহিনীর ‘লজিস্টিক অপারেশন’ পরিচালনার দায়িত্বে থাকা জেনারেল দিমিত্রি বুলগাকভকে রসদ ‘সরবরাহে ব্যর্থতার দায়ে’ বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়, শনিবার উপ প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে একজন জেনারেল দিমিত্রি বুলগাকভকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ৬৭ বছর বয়সী এই সামরিক কর্মকর্তাকে এখন নতুন দায়িত্ব দেওয়া হবে বলেও জানানো হয় এতে।

এদিকে, দিমিত্রি বুলগাকভের স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনেৎসেভ। ইউক্রেনের বন্দর শহর মারিউপোল অবরোধের সময় রুশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই সামরিক কর্মকর্তা ‘মারিউপোলের কসাই’ বলে তকমা দিয়েছে ইউক্রেনীয়রা।

জেনারেল বুলগাকভ ২০০৮ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনীর রসদ সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি ২০১৫ সালে সিরিয়ায় মোতায়েন করা রুশ সেনাদের রসদ সরবরাহ পরিচালনার দায়িত্বেও ছিলেন।

পর্যবেক্ষকরা মনে করছেন গত কয়েক মাসে তিনি মস্কোর সরকার ব্যবস্থায় খানিকটা পেছনে পড়ে যান। অনেকেই ইউক্রেনে রাশিয়ার সামরিক রসদ সরবরাহ ব্যবস্থার চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য তাকে দায়ী বলে মনে করেন। সেকারণে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ স্তিমিত হয়ে পড়ে।

যার ফলে রাশিয়া তাদের অবশিষ্ট দুই মিত্র দেশ উত্তর কোরিয়া ও ইরানের কাছ থেকে সমরাস্ত্র চাইতে বাধ্য হয়েছে।

বুলগাকভের সরিয়ে দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়েছে ইউক্রেন যুদ্ধের সমর্থন করা রুশ নেতারা।

অপরদিকে, ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট চলছে। শুক্রবার থেকে শুরু হয়েছে রাশিয়ার সঙ্গে সংযুক্তির জন্য এই গণভোট। এতে চটেছে পশ্চিমারা। বিষয়টি তীব্র নিন্দা জানাচ্ছে তারা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং ​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে আন্তজেলা ডাকাত সন্দেহে আটজন আটক, গণপিটুনিতে একজন নিহত—সাতজন হাসপাতালে

রাজশাহীতে থানার লুন্ঠিত অস্ত্র মিললপদ্মা নদীর তীরে

শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়নে বেবিচকের চেয়ারম্যানের সাথে রাসিক মেয়রের বেঠক

ভালোবাসায় সিক্ত হলেন সাবেক এমপি নাদিম মোস্তফা

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

দুর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার